নেতৃত্ব নিয়ে ৩০টি শক্তিশালী উক্তি:
০১.👉👉 “নেতারা নিরপেক্ষতা ও সততা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে”
– জ্যাক ওয়েলচ (জেনারেল ইলেকট্রিকের সাবেক সিইও)
০২.👉👉 “শ্রেষ্ঠ নেতা সে-ই, যার অধীনে কোনওকিছু অর্জিত হলে তার সাথে জড়িত প্রতিটি মানুষই ভাবে যে তারা সবাই মিলে কাজটি করেছে”
– লাও ঝু (প্রাচীন চীনা দার্শনিক)
০৩.👉👉 “নেতৃত্ব মানে তোমার উপস্থিতিতে অন্যরা উন্নতি করবে, এবং তোমার অনুপস্থিতিতেও সেই উন্নতি বজায়ে থাকবে”
– শেরিল স্যান্ডবার্গ (চিফ অপারেশন অফিসার, ফেসবুক)
০৪.👉👉 “যোগ্য ও শক্তিমান নেতা সবাইকে এক এক আদর্শে নিয়ে আসে”
– সংগৃহীত
০৫.👉👉 “জাহাজ বানাতে চাইলে তোমার লোকদের কাজ ভাগ করে দিয়ে নির্দেশ দিতে থাকার বদলে, তাদের সমুদ্রের অপার সম্ভাবনার স্বপ্ন দেখাও”
– এন্টনি ডি সেইন্ট (বিখ্যাত ফ্রেঞ্চ লেখক ও পর্যটক)
০৬.👉👉 “নেতাদের উচিৎ তার লোকদের জ্ঞান ও চিন্তাশক্তি বাড়ানোর জন্য দিক নির্দেশনা দেয়া। সব সিদ্ধান্ত নেতাদের একার নেয়া উচিৎ নয়”
– বিল গেটস
০৭.👉👉 “একজন নেতা হিসেবে আমি নিজে অতিরিক্ত কষ্ট করি, যাতে অন্যরাও তা দেখে নিজের সেরাটা দিতে উৎসাহিত হয়”
– ইন্দ্রা নূরী (সাবেক সিইও, পেপসিকো)
০৮.👉👉 “নেতা হওয়ার চ্যালেঞ্জ হল শক্তিমান কিন্তু অতি কাঠখোট্টা না হওয়া; দুর্বল না হয়েও দয়াশীল হওয়া; কঠোর হয়েও অত্যাচারী না হওয়া; চিন্তাশীল হয়েও অলস না হওয়া; বিনীত হয়েও নরম না হওয়া; গর্বিত হয়েও অহঙ্কার না করা; এবং হাসিখুশি হয়েও হাসির পাত্র না হওয়া”
– জিম রন (সফল উদ্যোক্তা ও মোটিভেটর)
০৯.👉👉 “যদি তোমার কাজ অন্যদের স্বপ্ন দেখতে, শিখতে এবং বড় কিছু হতে উৎসাহিত করে – তবে তুমি দারুন একজন নেতা”
– ডলি পার্টন (আমেরিকান লেখক ও শিল্পী)
১০.👉👉 “মানুষ সাহসীদের নেতা বানায়। তুমি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বল, তাদের জন্য ত্যাগ স্বীকার করো – তারা নিজেরাই তোমাকে তাদের নেতা বানাবে”
– সংগৃহীত
১১.👉👉 “নেতারা জন্মায় না; কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিনত হয়। জীবনে যে কোনও বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন”
– ভিন্স লম্বারডি
১২.👉👉 “নেতৃত্ব মানে বল প্রয়োগ ছাড়াই অন্যদের একটি নির্দিষ্ট পথে চালিত করার ক্ষমতা”
– লিসা হ্যানসন (সিইও, স্নুগুগ বেবি প্রোডাক্টস)
১৩.👉👉 “যদি কেউ সবকিছু নিজে করতে চায়, এবং সব কৃতিত্ব নিজে চায় – সে কখনো বড় নেতা হতে পারবে না”
– এ্যান্ড্রু কার্নেগী (সর্বকালের সেরা একজন উদ্যোক্তা)
১৪.👉👉 “নেতৃত্ব কোনও টাইটেল বা পদ নয়, নেতৃত্ব হল একজন মানুষের অন্যদের প্রভাবিত ও অনুপ্রাণিত করার ক্ষমতা”
– রবিন শর্মা (কানাডিয়ান লেখক ও মোটিভেটর)
১৫.👉👉 “নেতৃত্ব মানে কঠিন সময়েও তোমার টিমকে তাদের সেরা কাজটি দিয়ে কিছু অর্জন করার জন্য অনুপ্রাণিত রাখতে পারা”
– ক্রিস হ্যাডফিল্ড (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাবেক কমান্ডার)
১৬.👉👉 “সত্যিকার নেতা হওয়া মানে অন্যদের সফল হওয়ার পথ করে দেয়া এবং তাদের সফল হতে দেখা”
– ক্রিস হ্যাডফিল্ড (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাবেক কমান্ডার)
১৭.👉👉 “নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারে”
– নেপোলিয়ন বোনাপার্ট (বিশ্বখ্যাত ফ্রেঞ্চ সেনাপতি)
১৮.👉👉 “নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ। এটা নিজের লালসা পূর্ণ করার সুযোগ নয়”
– মোয়াই কিবাকী (কেনিয়ান নেতা)
১৯.👉👉 “একজন নেতার সাফল্যের ৯০% নির্ভর করে তার অনুসারীরা কি চায় – তা বোঝার ওপর”
– ডিয়ানে ফেনিস্টেন (আমেরিকান সিনেটর)
২০.👉👉 “যেদিন তোমার লোকেরা তাদের সমস্যা নিয়ে তোমার কাছে আসা বন্ধ করে দেবে – সেদিনই বুঝবে তুমি নেতৃত্ব হারিয়েছ”
– সংগৃহীত
২১.👉👉 “বেশিরভাগ সময়েই সবচেয়ে জোরালো গলার লোকটি সবচেয়ে বাজে নেতা হয়; নিজের নেতৃত্বের ব্যর্থতা ঢাকতেই সে চড়া গলায় কথা বলে”
– নিক ফিউয়িংস (সিইও, ন্যাগমেন্ট নেটওয়ার্কস)
২২.👉👉 “ঘৃণার কারণে মন অন্ধকার হয়ে যায়, স্বাভাবিক বিচারবুদ্ধি কাজ করে না। নেতা হতে হলে ঘৃণা করা যাবে না”
– নেলসন ম্যান্ডেলা
২৩.👉👉 “ক্ষমতাবান সে-ই, যাকে অন্যরা ক্ষমতাবান বলে বিশ্বাস করে। এটা একটা বিভ্রম, দেয়ালের গায়ে ছায়ার মত। আর একজন অতি ক্ষূদ্র মানুষের ছায়াও বিশাল হতে পারে”
– জর্জ আর.আর.মার্টিন (লেখক, এ গেম অব থ্রোনস)
২৪.👉👉 “সত্যিকার নেতা আদর্শ খোঁজে না, সে আদর্শের জন্ম দেয়”
– মার্টিন লুথার কিং জুনিয়র
২৫.👉👉 “যারা জন্মভূমির সাথে প্রতারণা করেছে, আমি তাদের অনুসরণ করি না”
– ভ্লাদিমির পুতিন
২৬.👉👉 “পাহাড় চূড়া নেতাদের অনুপ্রাণিত করে, কিন্তু সমতলেই তারা নেতায় পরিনত হয়”
– উইনস্টন চার্চিল
২৭.👉👉 “একজন সত্যিকার নেতা তার কথায় বিনীত, কিন্তু কাজে আক্রমণাত্মক”
– কনফুশিয়াস (প্রাচীন চীনা দার্শনিক)
২৮.👉👉 “একজন নেতা যদি সৎ হয়, তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না”
– কনফুশিয়াস (প্রাচীন চীনা দার্শনিক)
২৯.👉👉 “একজন নেতা ভালোবাসা পায়, একজন বসকে অন্যরা ভয় পায়”
– ভিসেন্তে দেল বস্ক (বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফুটবল কোচ)
৩০.👉👉 “আমার কাছে নেতার সংজ্ঞা হল, তার অবশ্যই একটি দর্শন থাকতে হবে, এবং কোনও সমস্যাতেই সে ভয় পাবে না। তার বদলে সে তা সমাধানের জন্য কাজ করবে। আর সবচেয়ে জরুরী বিষয় হল, তাকে সৎ হতে হবে”
– ড. এপিজে আব্দুল কালাম
(ওয়েবসাইট থেকে সংগ্রীহিত)